ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 March, 2020, 6:18 PM

বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

সিলেটের গোলাপগঞ্জে গাছ কাটায় বাঁধা দেয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা।

শুক্রবার সকালে ওই উপজেলার সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাহেল আহমেদ ওই গ্রামের আবদুল করিম খানের ছেলে। তার মা মিনারা বেগমকে গুরুতর অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছ কাটা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডা হয় রাহেলের। এক পর্যায়ে তিনি কোদাল ও দা দিয়ে বাবার উপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই করিম খান নিহত হন। ওই সময় মিনারা বেগম এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করেন রাহেল। তাদের চিৎকারে লোকজন এগিয়ে গেলে রাহেল আহমদ পালিয়ে যান। খবর পেয়ে করিম খানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাহেল আহমেদকে গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status