ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা থেকে মুক্তির পথ বললেন চিত্রনায়িকা মুনমুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 March, 2020, 6:00 PM

করোনা থেকে মুক্তির পথ বললেন চিত্রনায়িকা মুনমুন

করোনা থেকে মুক্তির পথ বললেন চিত্রনায়িকা মুনমুন

নব্বইয়ের দশকের সাড়া জাগানো চিত্রনায়িকা মুনমুন। এখন চলচ্চিত্রের পর্দায় তাকে খুব বেশি দেখা না গেলেও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। দম ফেলার ফুসরত নেই তার। করোনার কারণে হঠাৎ করে সবগুলো স্টেজ শো বাতিল হয়েছে। স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন এই নায়িকা।

বাসায় বসে ভক্তদের ভিডিও বার্তায় সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মুনমুন। তিনি বলেন, ‘করোনা সম্পর্কে আমরা কম-বেশি এখন সবাই জানি।


বর্তমান অবস্থায় করোনা থেকে মুক্তির একমাত্র পথ সচেতনতা। আর তাই আমাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি এখন আমার ঘরেই বন্দি আছি। সিদ্ধান্ত নিয়েছি করোনা নির্মূল না হওয়া পর্যন্ত ঘরেই থাকব। আপনারা নিজেদের ঘরে বন্দি থাকুন। পরিবারকে সময় দিন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status