ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাঁচা মরিচ নিয়ে লঙ্কাকাণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 March, 2020, 3:31 PM

কাঁচা মরিচ নিয়ে লঙ্কাকাণ্ড

কাঁচা মরিচ নিয়ে লঙ্কাকাণ্ড

যশোরের মণিরামপুরে কাঁচা মরিচ নিয়ে লঙ্কাকাণ্ড শুরু হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা যে যার ইচ্ছেমত মরিচের দাম হাকাচ্ছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে খেদাপাড়া বাজারে ১৮০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া গেছে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে মরিচ ৬০ টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হয়েছেন দোকানিরা।

আবার কোন কোন বাজারে ৮০-১০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। এছাড়া খেদাপাড়া বাজারে ২৫-৩০ টাকা কেজিতে আলু বিক্রির অভিযোগও পাওয়া গেছে। যদিও আলুর পাইকারি কেজি ১৬-১৭ টাকা। তবে রসুন ও পেয়াজ স্বাভাবিক দামে বিক্রি হতে দেখা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে প্রশাসন মানুষ ও যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছেন। সেই সুযোগে পণ্য কম আমদানি হওয়ার অজুহাত দেখিয়ে অসাধু দোকানিরা ইচ্ছেমত পণ্যের দাম হাকাচ্ছেন।

শুক্রবার সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত কাঁচা বাজার ও মুদি দোকান খোলা রাখের নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

সরেজমিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ভিন্ন দামে কাঁচা মরিচ বিক্রি করতে দেখা গেছে দোকানিদের। খেদাপাড়া বাজারে ১৪০টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হওয়ার অভিযোগ পুলিশ পেয়েছে বলে জানা গেছে।

উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রকাশ মল্লিক সকাল আটটার দিকে বাজার করতে খেদাপাড়ায় যান। এ সময় তার কাছে কাঁচা মরিচের পোয়া ৪৫ টাকা ও আলু ২৫ টাকা কেজি চেয়েছেন বিক্রেতারা।

প্রকাশ মল্লিক বলেন, বাজারে দোকান বসেছে কম। সব দোকানে ভিড়। এই সুযোগে ইচ্ছেমত জিনিসের দাম হাকাচ্ছেন দোকানদার। দাম বেশি দেখায় আমি বাজার না করেই চলে এসেছি।

স্থানীয়রা বলেন, খেদাপাড়া বাজারে ঝালের দাম বেশি নেওয়ার খবর পেয়ে পুলিশ এসে হারুন নামে এক দোকানদাররে মারপিট করে। পরে ৬০ টাকা করে ঝালের দাম নির্ধারণ করে দেয় পুলিশ।

এদিকে খবর নিয়ে জানা গেছে, মণিরামপুর পাইকারি কাঁচা বাজারে ৪০ টাকা এবং খুচরা বাজারে ৫০-৬০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। রাজগঞ্জ বাজারে পাইকারি ৬০ টাকা ও খুচরা ৮০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। আর রোহিতা বাজারে ১০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

মণিরামপুর কাঁচা বাজারের আড়ৎ মালিক জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে ৪০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার বাইরের মরিচ না ঢোকায় ৭০ টাকা কেজিতে পাইকারি কাঁচা মরিচ বিক্রি হয়েছে। গ্রামের বিক্রেতারা সকালে দোকান বসাবেন বলে গতকাল ৭০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছেন।

খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই সালাউদ্দিন বলেন, সকালে খেদাপাড়া বাজারে ১২০ বা ১৪০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিলো। অনেকেই সেই দামে মরিচ কিনেছেন। খবর পেয়ে আমি বাজারে যাই। পরে বাজার কমিটিকে নিয়ে কাঁচা মরিচের দাম ৬০ টাকা কেজি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status