ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোনো অসুস্থতা নেই, তবুও করোনায় প্রাণ গেল ১৬ বছরের তরুণীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 March, 2020, 3:25 PM

কোনো অসুস্থতা নেই, তবুও করোনায় প্রাণ গেল ১৬ বছরের তরুণীর

কোনো অসুস্থতা নেই, তবুও করোনায় প্রাণ গেল ১৬ বছরের তরুণীর

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত ৷ ইতালির পর ফ্রান্স এখন মৃত্যুপুরী ৷ দেশটিতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় তিনশ ৬৫ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে ৷ বুধবার যেখানে মৃতের সংখ্যা ছিল ২৩১। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরিয়েছে। ইতালি এবং চীনের পরে করোনা-ত্রাস নিয়ে বিশ্বের নজর এখন এই দেশে।

ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে মৃতর সংখ্যা। গতকাল বৃহস্পতিবার দেশটিতে ১৬ বছর বয়সী এক তরুণী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত ওই তরুণীর নাম জুলিয়া। তিনি প্যারিসে বসবাস করতেন। দেশটিতে জুলিয়াই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারানো সবচেয়ে কম বয়সী মানুষ। তার মা বলেন, আমার মেয়েকে হারানো শোক অসহনীয়। আমার মেয়ের অন্য কোনো রোগ ছিল না।

এক সপ্তাহ আগে জুলিয়ার হালকা কাশি শুরু হয়। পরে গত শনিবার তার শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে টেস্টে ধরা পড়ে করোনা। চিকিৎসা নেওয়ার সময় তার অবস্থা আরো খারাপ হতে থাকে। বৃহস্পতিবারই জুলিয়া মারা যান। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে এতো কম বয়সী মানুষ এই প্রথম প্রাণ হারালেন ফ্রান্সে।

করোনা ঠেকাতে চলতি মাসের ১৭ তারিখ থেকে লকডাউনে রয়েছে ফ্রান্স। কিন্তু দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এই মারণ ভাইরাসে ফ্রান্সে মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার একশ ৫৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ছয়শ ৯৬ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার নয়শ ৪৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status