ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারীপুরে ২৯ জন কোয়ারেনটাইনে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:18 PM

মাদারীপুরে ২৯ জন কোয়ারেনটাইনে

মাদারীপুরে ২৯ জন কোয়ারেনটাইনে

ইতালি থেকে এক প্রবাসী মাদারীপুরে ফেরার পর করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানান। পরে তাকে ঢাকায় ‘আইসোলেশনে’ রাখা হয়। একই সঙ্গে তিনি এলাকায় যাদের সঙ্গে যোগযোগ করেছেন এমন ২৯ জনকে চিহ্নিত করে তাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি এসব নিয়ে আতঙ্কিত না হওয়ার অুনরোধ জানিয়েছেন। হাঁচি কাঁশির সময় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন একইসঙ্গে প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি।

করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি শয্যা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status