ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাঁচি দেওয়ার পর ঘুরিয়ে দেওয়া হলো বিমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:16 PM

হাঁচি দেওয়ার পর ঘুরিয়ে দেওয়া হলো বিমান

হাঁচি দেওয়ার পর ঘুরিয়ে দেওয়া হলো বিমান

পুরো বিশ্বে বইছে করোনা ঝড়। এরই মধ্যে করোনা আতঙ্কে প্রতিদিনই জন্ম নিচ্ছে বিচিত্র সব ঘটনা। যুক্তরাষ্ট্রে করোনা আতঙ্কে গন্তব্য স্থলে যাওয়ার আগেই যাত্রা শেষ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান।

কলোরাডো থেকে নিউ জার্সিতে যাচ্ছিল বিমানটি। যাত্রাপথে হাঁচি দেয় এক যাত্রী। এতে আতঙ্ক তৈরী হয় গোটা বিমান জুড়ে। সবার ধারণা ঐ যাত্রী করোনাতে আক্রান্ত। আর প্রাণঘাতি করোনা ঝুঁকি এড়াতে বিমানের বাকি সবার অনুরোধে ঘুরে গেলো বিমান। শেষ পর্যন্ত ডেনভার আন্তজার্তিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের।

তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে।  স্থানীয় গণমাধ্যম বলছে হাঁচি দেওয়া ঐ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়। এলার্জি জনিত সমস্যার কারণেই যাত্রাপথে তার হাঁচি হয়েছে। আর এই থেকেই বিমান জুড়ে তৈরী হয়েছে শংকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status