ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬ জন পুড়ে মরার ঘটনায় সেই বাসচালক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:12 PM

৬ জন পুড়ে মরার ঘটনায় সেই বাসচালক আটক

৬ জন পুড়ে মরার ঘটনায় সেই বাসচালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত হওয়ার ঘটনায় বাসচালক মাসুদ রানাকে (৩৫) আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার। আটক মাসুদ রানা ঢাকার ডেমরা এলাকার নাছির উদ্দিনের ছেলে।

গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার ভাটি-কালীসিমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ছয়জন নিহত হন। এর মধ্যে পাঁচজনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরও চারজন।

হতাহতরা সবাই নারায়ণগঞ্জ থেকে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে যাচ্ছিলেন। আর বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।

এ ঘটনায় বাসচালক ও মালিকের বিরুদ্ধে ৭ মার্চ বিজয়নগর থানায় মামলা দায়ের করেন এসআই প্রেমধন মজুমদার। মামলার এজহারে বাসের গতি বেশি ছিল বলে উল্লেখ করা হয়।

এসআই প্রেমধন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থেকে বাসচালককে আটক করা হয়। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status