ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমিককেই বিয়ের ঘোষণা পূজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:09 PM

প্রেমিককেই বিয়ের ঘোষণা পূজার

প্রেমিককেই বিয়ের ঘোষণা পূজার

কুনাল ভার্মার সঙ্গে একটানা ৯ বছর প্রেম করার পর এবার বিয়ের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা পূজা ব্যানার্জি।

টেলিভিশন শো ‘তুজ সাং প্রিত লাগাহি সাজনা’ দিয়ে খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী রোববার ইনস্টাগ্রামে বলেন, এই নারী দিবসে বড় একটি খবর দিতে যাচ্ছি। সবার সঙ্গে আমি এই তথ্য শেয়ার করতে চাই।

‘কুনাল, তুমি আমাকে পূর্ণ করে দিয়েছ। আমি এতদিন একজন কন্যা, একজন বোন, একজন বন্ধু ও একজন বান্ধবী ছিলাম। এখন চূড়ান্তভাবে একজন স্ত্রী হতে যাচ্ছি।’

তিনি বলেন, এখন চিরদিনের জন্য একসঙ্গে হওয়ার সময় এসেছে। সবার আশীর্বাদ কামনা করছি।

জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ৯ বছর ধরে কুনাল ভার্মার সঙ্গে প্রেম করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। বাগদানও হয়েছে। বাগদানের প্রায় তিন বছর পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পূজা।

বাগদানপর্বে রাজস্থানি লেহেঙ্গায় সেজে কুনালের সঙ্গে আংটিবদল করেছিলেন পূজা। ওই দিন সোনা, হীরা ও মুক্তার গহনায় সেজে বাগদানের অনুষ্ঠানে হাজির হন বঙ্গললনা। তবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় বাগদানের পর পরই বিয়ের পিঁড়িতে বসতে পারেননি পূজা-কুনাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status