ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধানক্ষেতে মুখ দিতেই সব হাঁস মরে সাফ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:09 PM

ধানক্ষেতে মুখ দিতেই সব হাঁস মরে সাফ

ধানক্ষেতে মুখ দিতেই সব হাঁস মরে সাফ

নওগাঁর ধামইরহাটে বোরো ধানক্ষেতে মুখ দিতেই ১৭১টি হাঁস মারা গেছে। ধানক্ষেতে দেয়া কীটনাশক খেয়ে হাঁসগুলো মারা গেছে বলে জানিয়েছেন মালিক আব্দুল আজিজ।

সোমবার উপজেলার ধামইরহাট ইউপির পিড়লডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হাঁসগুলো খাকি ক্যাম্বেল জাতের ছিল।

হাঁস মালিক আব্দুল আজিজ জানান, প্রতি বছর হাঁস পালন করে সংসার চালান তিনি। বাড়ি থেকে প্রায় চারশ মিটার দূরে ওই ক্ষেত। একই দিন দুপুরে গ্রামের পশ্চিম মাঠে বোরো ধানক্ষেতে দানাদার কীটনাশক দেন জমির মালিক এমরান আলী। কীটনাশক দেয়ার সময় তিনি কাউকে জানাননি। কিছুক্ষণ পর তার প্রায় দুইশ খাকি ক্যাম্বেল জাতের পাতিহাঁস ওই ক্ষেতে যায়। একপর্যায়ে একে একে ১৭১টি হাঁস মারা যায়। বাকিগুলোকে ভ্যাকসিন দিয়ে সুস্থ করা হয়। এতে তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জমির মালিক এমরান আলী বলেন, ক্ষেতে হাঁস চরে বেড়ানোর কথা মনে ছিল না। কীটনাশক দেয়ার কিছুক্ষণ পরই হাঁসগুলো আসে। ক্ষতিপূরণ হিসেবে হাঁস মালিককে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।

ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status