ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুরে করোনা মোকাবিলায় চার হাসপাতালে কোয়ারেন্টাইন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:06 PM

লক্ষ্মীপুরে করোনা মোকাবিলায় চার হাসপাতালে কোয়ারেন্টাইন

লক্ষ্মীপুরে করোনা মোকাবিলায় চার হাসপাতালে কোয়ারেন্টাইন

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখতে চারটি হাসপাতালের একশটি বেড প্রস্তুত রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। তবু সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, আইসোলেশন ওয়ার্ডের অধীনে জেলা সদর হাসপাতালে ৪০টি, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

জেলার কোথাও কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে সিভিল সার্জন কার্যালয়, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদফতরের হটলাইন- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১ ও ০১৯২৭৭১১৭৮৪ নাম্বারেও যোগাযোগ করার আহবান জানিয়েছেন ডা. আবদুল গাফফার।

তিনি বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে মাস্ক পরিধান করতে হবে। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, শ্বাস, প্রশ্বাসের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক, কোলাকুলি করা যাবে না, প্রতিদিন যতবার সম্ভব স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধুতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন হলেই করোনাভাইরাস মোকাবিলা সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status