বেস্ট ফ্রেন্ডশিপের ১৭ বছর পর দুই বান্ধবী জানতে পেরেছেন তারা আসলে বোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:06 PM
বেস্ট ফ্রেন্ডশিপের ১৭ বছর পর দুই বান্ধবী জানতে পেরেছেন তারা আসলে বোন
অ্যাশলে থমাস ও লাতোয়া উইমবারলি। দীর্ঘ দিনের ঘনিষ্ট বান্ধবী। চেহারায় যেমন মিল রয়েছে, তেমনি দুজনের পছন্দগুলোও এক। দিনে অন্তত একটি বারের জন্য হলেও টেলিফোনে তাদের কথা বলা চাই-ই-চাই। সিএনএন।
২০০৪ সালের এক জন্মদিনের অনুষ্ঠানের প্রথম বন্ধুত্ব হয় তাদের। সেই থেকে একজন আরেকজনের সঙ্গে আঠার মতো লেগে আছেন। দেখতে দেখতে পার হয়ে গেলো দেড় যুগ।
জানুয়ারিতে অনুষ্ঠিত হয়ে গেলো উইমবারলির বাগদান। বান্ধবীর বাগদানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অ্যাশলে। ঐ সব ছবিতে উপস্থিত ছিলেন উইমবারলির বাবা কেননেথ। মমতা, মায়াবতী ছাড়াই হলো সিএএ বিরোধী বৈঠক ≣ একুশে ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হবে সকাল ৮টায় ≣ [১] ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের পর চিকিৎসা খাতেও সন্ত্রাস চালাচ্ছে ওয়াশিংটন
ছবিগুলো অনলাইনে দেখে অ্যাশলের মায়ের এক বান্ধবী অ্যাশলেকে জানান, কেননেথের সঙ্গে তার পরিচয় ছিলো। তরুণকালে কেননেথের সঙ্গে অ্যাশলের মা ও তিনি অনেক আড্ডা দিয়েছিলেন।
[৬] এ কথা শুনে উইমবারলি অ্যাশলের মায়ের ছবি তার বাবাকে দেখালে তিনি বলেন, অ্যাশলের মায়ের সঙ্গে প্রণয় ছিলো তার। [৭] ১১ বছর আগেই মারা গেছেন অ্যাশলের মা। ১৫ বয়সে অ্যাশলের জানতে পেরেছিলেন, যিনি তাকে লালনপালন করেছিলেন তিনি তার বাবা নন। এমনকি তারা কেননেথের সম্পর্কেও কিছু জানতেন না।
[৮] অবশেষে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাশলে, উইমবারলি ও কেননেথ। ২১ ফেব্রুয়ারি ঐ পরীক্ষায় প্রমাণ হয়, কেননেথই তাদের পিতা। আসল পিতার সন্ধান পেয়ে অবাক অ্যাশলে। আর দুই মেয়েকে একসঙ্গে পেয়ে খুশিতে আত্মহারা পেনসিলভানিয়ায় বসবাসকারী কেননেথ।