ভারতের কোভিড-১৯ এ সংক্রমণ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে বারানসির একটি মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে সোমবার ভক্তদের বিশ্বনাথ দেবতার প্রতিমা স্পর্শ না করার জন্য আহ্বান জানান। ইন্ডিয়া লাইভ টিভি
ভক্তদের প্রতিমা ছোঁয়ার সময় কারো শরীরে ভাইরাস থাকলে তা অন্যজনে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় তিনি এ ব্যবস্থা নেন। তিনি বলেন, বিশ্বনাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। যেমন আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই।
মন্দিরের পুরোহিত এবং ভক্তদের মুখোশ পরা অবস্থায় প্রার্থনা করতে দেখা গেছে।