ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস: সৌদি ফেরত দম্পতি হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 12:07 PM

করোনাভাইরাস: সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

করোনাভাইরাস: সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

করোনাভাইরাসের সন্দেহে বিমানবন্দর থেকে সৌদি আরব ফেরত দম্পতিকে সরাসরি বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ারলাইন্সযোগে আসেন ওই দম্পতি।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, করোনো সন্দেহে ওই দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৯ মার্চ) ইতালি ও সিঙ্গাপুর ফেরত তিনজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীসময়ে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানান স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।

প্রসঙ্গত, গত রোববার (৮ মার্চ) দেশে প্রথমবার তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এই দুজন পুরুষ সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। আক্রান্তদের দুজনের বাড়ি নারায়ণগঞ্জ ও একজনের মাদারীপুর। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। আক্রান্ত একজনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং দুজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আলাদা কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আরও দুই ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status