ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমিকের বিরুদ্ধে বলিউড তারকার মারধরের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 12:12 PM

প্রেমিকের বিরুদ্ধে বলিউড তারকার মারধরের অভিযোগ

প্রেমিকের বিরুদ্ধে বলিউড তারকার মারধরের অভিযোগ

প্রাক্তন মেলভিন লুইসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী সানা খান। তিনি বলেছেন, মেলভিন তাকে মারধর করেন। সেই আঘাতের দাগ এখনও তার শরীরে। সেই ছবিও রয়েছে তার কাছে। মারধরের সময় তিনি ব্যথায় কেঁদে ফেলেছিলেন।

সানা আরও বলেন, মেলভিন তার গায়ের রং, জাতি নিয়ে বিদ্রুপ করেছেন! পরিবারকে উপহাস করেছেন! ঘৃণ্য শব্দ ব্যবহার করেছেন। তাই মেলভিনকে প্রচণ্ড ঘৃণা করেন তিনি। তাই যা বলেছেন, যা করেছেন (সম্পর্ক ভেঙে দিয়ে)- একদম ঠিক করেছেন বলেই মনে করেন তিনি।

প্রায় এক বছর ডেটিংয়ের পরে সানা খান গত মাসে জানান, তিনি এবং মেলভিন আলাদা হয়ে গেছেন। একটি দীর্ঘ নোটে সানা জানান, মেলভিন প্রতারক এবং মিথ্যাবাদী। মেলভিনকে অন্ধভাবে বিশ্বাসের খেসারত দিতে হচ্ছে তাকে। মেলভিন প্রায়ই তাকে এবং তার পরিবারকে অপমান করেন। যা সানার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status