'জয় বাংলা'কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের রায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 12:19 PM
'জয় বাংলা'কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের রায়
জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। শুনানিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, আজমালুল হক কিউসি ও এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে আদালতে তাদের মতামত তুলে ধরেন।