|
'কারেন্ট' খেয়ে বাইক পেলেন তানিয়া বেগম
নতুন সময় ডেস্ক
|
![]() 'কারেন্ট' খেয়ে বাইক পেলেন তানিয়া বেগম বিজয়ীরা হলেন- রাজধানীর উত্তরা আজমপুরের মো. জুনায়েত, ঢাকা মধ্য বাড্ডার তানিয়া বেগম, কুমিল্লার নূরপুরের হাবিবুর রহমান পরশ, ঢাকা তেজগাঁওয়ের মো. সেলিম সর্দার, চাঁদপুরের হাজীগঞ্জের মো. রেদোয়ান হোসাইন, ঢাকা ফার্মগেট এলাকার শাহনাজ বেগম, মিরপুর-১২ এলাকার আশিকুর রহমান আশিক, টাঙ্গাইলের নাগরপুরের মো. আজাদ হোসাইন, ঢাকা ধানমণ্ডির ফারুক হোসেন এবং কুড়িল বিশ্বরোড এলাকার হাফিজুর রহমান রুবেল। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ দুই দফায় এই ১০ বিজয়ীর প্রত্যেকের হাতে ১৫০ সিসি’র ‘ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ডিডি’ মডেলের একটি করে নতুন মোটরসাইকেলের চাবি তুলে দেয়। গত ১৫ই ফেব্রুয়ারি শুরু হওয়া ৬০ দিনের এই ক্যাম্পেইনটি চলবে আগামী মধ্য এপ্রিল পর্যন্ত। এই সময়ে শুধুমাত্র থামস আপ কারেন্ট’ এর ২৫০ এমএল সাইজের সোনালী ক্যাপযুক্ত পিইটি বোতল কিনে ৪টি ক্যাপের নিচে লেখা অক্ষর সংগ্রহ করে ‘কারেন্ট’ (CU, RR, EN, T) শব্দটি মিলিয়েই মোট ৬০ জন বিজয়ীর প্রত্যেকে জিতে নিতে পারেন একটি করে ১৫০ সিসি’র ‘ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ডিডি’ মডেলের দুর্দান্ত গতির মোটরসাইকেল এবং সেই সাথে নিশ্চিত ১০ টাকা রিচার্জ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
