ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধানক্ষেতে দানাদার বিষ, মরল হাঁসের পাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2020, 7:08 PM

ধানক্ষেতে দানাদার বিষ, মরল হাঁসের পাল

ধানক্ষেতে দানাদার বিষ, মরল হাঁসের পাল

নওগাঁর ধামইরহাটে বোরো ধানক্ষেতে দানাদার বিষ খেয়ে ১৭১টি খাকি ক্যাম্বেল জাতের পাতিহাঁস মারা গেছে। এতে কৃষক আব্দুল আজিজের প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পিড়লডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠে হাটনগর গ্রামের মো. এমরান আলী তার বোরো জমিতে আজ সোমবার দুপুরে দানাদার বিষ ছিটিয়ে দেয়। বিষ দেওয়ার সামান্য পরে একই গ্রামের মো. আব্দুল আজিজের প্রায় ২ শ'টি খাকি ক্যাম্বেল জাতের পাতিহাঁস ওই জমিতে যায়। ক্ষেতে যাওয়ার পরপরই হাঁসগুলো মরতে শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলে ১৭১টি হাঁস মারা যায়। বাকিগুলোকে ভ্যাকসিন দিয়ে সুস্থ করার চেষ্টা চলছিল।

কৃষক আব্দুল আজিজ বলেন, তার বাড়ি থেকে মাত্র প্রায় ৪ শ মিটার দূরে ওই বোরো ক্ষেত। জমির মালিক কিছু না জানিয়ে দুপুরে ক্ষেতে বিষ প্রয়োগ করে। এতে তার হাঁসগুলো বিষ খেয়ে মারা যায়। গত রবিবার বাড়িতে এসে পাইকাররা প্রতিটি হাঁসের মূল্য ২৩০ টাকা করে দাম হাঁকিয়েছিল। এতে তিনি প্রায় ৪০ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষক আজিজ হাঁসগুলো ভ্যানযোগে ক্ষতিপূরণের আশায় উপজেলা সদরে প্রশাসনের নিকট নিয়ে এসেছিল। শেষ খবর পাওয়া যায় জমির মালিকের সাথে কৃষক আব্দুল আজিজের ক্ষতিপূরণের বিষয়ে দেনদরবার চলছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status