ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিটনের ঝড়ো ফিফটিতে দুর্দান্ত শুরু টাইগারদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 7:05 PM

লিটনের ঝড়ো ফিফটিতে দুর্দান্ত শুরু টাইগারদের

লিটনের ঝড়ো ফিফটিতে দুর্দান্ত শুরু টাইগারদের

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ওপেনার লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে এরইমধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে টাইগাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ২ উইকেটে ১০৬ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল লিটন দাস। ঠিক যেন তৃতীয় ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন তারা। ১০.২ ওভারের ওপেনিং জুটিতে ৯২ রান তোলেন তারা।

তুলনামূলকভাবে ধীরগতিতে খেলতে থাকা তামিম ইকবাল ৩৩ বলে ৪১ রান করে মাধভেরের বলে উইলিয়ামসের হাতে ধরা পড়েন। তার ইনিংসে ছিলো ৩টি চার ও ২টি ছয়।

তামিমের বিদায়ে লিটনের সঙ্গে যোগ দেন সদ্যই বিয়ের আসর থেকে আসা সৌম্য সরকার। ৩১ বলে অর্ধশতক তুলে নেন লিটন দাস। এর কিছুক্ষণ পরই সিকান্দার রাজা ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান লিটন। ৫টি চার ও ৩টি ছয়ের মারে ৩৯ বলে ৫৯ রান করেছেন লিটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status