ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আখাউড়ায় ইয়াবার চালানসহ যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2020, 11:04 AM

আখাউড়ায় ইয়াবার চালানসহ যুবক আটক

আখাউড়ায় ইয়াবার চালানসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাইফুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল জব্দ করা হয়।

রোববার রাত ৮টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী গ্রাম থেকে আখাউড়া কোম্পানি সদর বিজিবি টহল জওয়ানরা তাকে আটক করে।

সাইফুল ইসলাম নরসিংদী পৌরশহরের ব্রাহ্মনদী গ্রামের বাসিন্দা মৃত সাহারাজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির যুগান্তরকে জানান, ভারত থেকে একটি ইয়াবার চালান আখাউড়া সীমান্তপথে বাংলাদেশে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ২৯ লাখ ৬৫ হাজার টাকা বলে তিনি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status