ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিয়া দখলের ইচ্ছে নেই: এরদোগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 11:06 AM

সিরিয়া দখলের ইচ্ছে নেই: এরদোগান

সিরিয়া দখলের ইচ্ছে নেই: এরদোগান

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সেনা পাঠানোর পক্ষে আবার সাফাই গেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।

তার দাবি, সিরিয়ার ভূমি জবরদখল করার কোনো ইচ্ছে আঙ্কারার নেই। খবর আনাদুলোর।

ইস্তাম্বুলে রোববার তিনি এক বক্তৃতায় বলেন, সিরিয়ার শরণার্থীরা যাতে নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারে সে লক্ষ্যে সিরিয়া-তুরস্ক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই সিরিয়ায় তার দেশের সেনা মোতায়েন করা হয়েছে।

সিরিয়ার ইদলিব প্রদেশে এসব তুর্কি সেনা পাঠানোর আগে অবশ্য তিনি বলেছিলেন, দুদেশের সীমান্ত থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করতে সেখানে তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।

সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে গত বৃহস্পতিবার পুতিন ও এরদোগানের মধ্যে সমঝোতা হয়।

ওই বক্তৃতায় সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যে সমঝোতা হয়েছে সে সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার সেনাবাহিনী এ যুদ্ধবিরতি মেনে না চললে তাদের ওপর আবারও হামলা শুরু করবে তুর্কি সেনারা।

তুরস্ক গত বছরের ৯ অক্টোবর সিরিয়ার ইদলিব প্রদেশে অভিযান চালিয়ে সেখানকারী বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

সিরিয়ার সেনাবাহিনী যখন ইদলিবে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল তখন তুরস্ক ট্রাম্পের পরামর্শে সন্ত্রাসীদের সমর্থনে ওই সেনা প্রেরণ করে বলে অভিযোগ ওঠেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status