ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাকে হারিয়ে যেভাবে জীবনযুদ্ধে জয়ী হলেন উহানের এক বৃদ্ধ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 11:02 AM

করোনাকে হারিয়ে যেভাবে জীবনযুদ্ধে জয়ী হলেন উহানের এক বৃদ্ধ!

করোনাকে হারিয়ে যেভাবে জীবনযুদ্ধে জয়ী হলেন উহানের এক বৃদ্ধ!

প্রাণঘাতী করোনার করালগ্রাসের নাগাল থেকে ফিরে এলেন ১০০ বছরের এক বৃদ্ধ। অভূতপূর্ব এ ঘটনাটি ঘটেছে মারণ এই ভাইরাসের আঁতুড়ঘর চীনের হুবেইপ্রদেশের উহান শহরেই।

চীনের সংবাদমাধ্যমের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, গত মাসে নিজের ১০০ বছরের জন্মদিন পালন করেছিলেন উহানের ওই বাসিন্দা। এর পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।

গত ২৪ ফেব্রুয়ারি পরিবারের লোকেরা তাকে হুবেই মেটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করেন।

পরীক্ষা করার পর তার শরীরে করোনাভাইরাস মেলে। সংক্রমণরোধী ওষুধ, কনভ্লাসেন্টস প্লাজমা থেরাপি ও প্রাচীন চীনা ওষুধ ব্যবহার করতে করতে অবশেষে সুস্থ হয়ে ওঠেন ওই বৃদ্ধ।

গত শনিবার আরও ৮০ জন মানুষের সঙ্গে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১১৯ জন।

চীনের বাইরে বাংলাদেশসহ আরও ১০৭ দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এসব দেশে মারা গেছে আরও ৭০৯ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status