ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ড. মো. সবুর খানকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সম্মাননা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 March, 2020, 12:43 AM

ড. মো. সবুর খানকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সম্মাননা

ড. মো. সবুর খানকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সম্মাননা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যন ড. মো. সবুর খানকে সম্মাননা প্রদান করেছে টেলিভিশন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।


গত শুক্রবার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর ’সম্প্রচার সম্মেলন’ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। ড. মো. সবুর খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, এমপি, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সহ-সভাপতি মোজাম্মেল বাবু, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা নঈম নিজাম, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা প্রমুখ।

অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক এবং তাদেও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status