ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের প্রস্তাব দিয়ে পুতিনকে অবাক করে দিলেন তরুণী (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 11:53 PM

বিয়ের প্রস্তাব দিয়ে পুতিনকে অবাক করে দিলেন তরুণী (ভিডিও)

বিয়ের প্রস্তাব দিয়ে পুতিনকে অবাক করে দিলেন তরুণী (ভিডিও)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুক্রবার বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিয়েছেন এক তরুণী। প্রস্তাবটি দিলেন ‘নববধূর শহর’ নামে পরিচিত ‘ইফানুফু’ শহরের ওই তরুণী।

রুশ ওয়ানের সূত্রে লেবাননভিত্তিক কানাতুল আলাম জানায়, ইফুনুফু শহরের একটি হাসপাতাল পরিদর্শনে যান পুতিন। একটি শিশুকে দেখছিলেন তিনি, তখন অবাক করে দিয়ে ‘আমাকে বিয়ে করুন’ বলে চিৎকার করে ওঠেন ওই তরুণী।

পুতিনই জবাব দেন রসিকতার সুরে। তিনি বলেন, চমৎকার প্রস্তাব, কী নাম তোমার?

রুশ প্রেসিডেন্ট বলেন, আমার আসেলে এ ধরনের কথা বলার সময় নেই। তবে এটা হাত-ছাড়া করা ঠিক হবে না।

‘বহু আগ থেকেই নববধূর শহর নামে পরিচিত এই শহরটি। সেখানে এসে আমি আজ উপযুক্ত প্রস্তাবটিই পেলাম। মনে হচ্ছে, ক্রেমলিন বিষয়টা নিয়ে কাজ করবে।’

ইউলিয়া শিলুফা নামের ওই তরুণী বলেন, প্রেসিডেন্ট আসবেন শুনে তাকে কিছু বলার কথা ভাবলাম। তার মধ্যে মনে হল, বলব, আমি আন ম্যারিড। প্রেসিডেন্ট যেহেতু স্মার্ট, আমার প্রস্তাব তার ভালো লাগবে।

ইউলিয়া আরো বলেন, আমি সুন্দরী। তার আমাকে ভাল লাগতেই পারে।

তবে পুতিনের কানে কানে ফিসফিস করে কী বলছিলেন, জানতে চাইলে তরুণী জানান, আমি বলেছি, তার জন্য কিছু ছবি পাঠিয়েছি।

কানাতুল আলাম আরবি অবলম্বনে- মুজাহিদুল ইসলাম



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status