ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিত্যক্ত মার্কেটে যুবকের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 8:45 PM

পরিত্যক্ত মার্কেটে যুবকের লাশ

পরিত্যক্ত মার্কেটে যুবকের লাশ

নারায়ণগঞ্জ নগরের একটি পরিত্যক্ত মার্কেট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নগরের দেওভোগস্থ হাকিম মার্কেটের পরিত্যক্ত অংশ থেকে লাশটি উদ্ধার হয়। তার পরিচয় জানতে নানামূখী চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, যুবকের বয়স আনুমানিক ৩৫। তাকে ৭/৮দিন আগে ঘটনাস্থলেই শ্বাসরোধ করে হত্যার পর ঘাতকরা লাশ ফেলে গেছে বলে আলামত মিলেছে। মার্কেটের যে অংশে লাশটি পাওয়া গেছে সেটি ব্যবহৃত না হওয়ায় দেরিতে সংবাদ মিলেছে।

রবিবার দুপুরে মার্কেটের পরিত্যক্ত অংশ থেকে দুগর্ন্ধ বের হতে থাকলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের পচন ধরা লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তর জন্য নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   

মার্কেটের অফিস কর্মচারী সেলিম জানান, রবিবার দুপুর থেকেই দুর্গন্ধ আসছিল। পরে মার্কেট সমিতির লোকজন পুলিশে খবর দেন। নিহত যুবকের পরিচয় সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারেননি কেউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status