ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রাইভেটকারে মিলল ৪৯ কেজি গাঁজা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 8:42 PM

প্রাইভেটকারে মিলল ৪৯ কেজি গাঁজা

প্রাইভেটকারে মিলল ৪৯ কেজি গাঁজা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোববার দুপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও আটক করা হয়েছে।

উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের ব্রাহ্মণখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ভোলার সদরের ধনিয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে ফয়সাল আহমেদ ও মাগুরার মোহাম্মদপুরের চর বড়রিয়া পশ্চিমপাড়া মোল্লা বাড়ি এলাকার লিয়াকত মোল্লার ছেলে আশরাফ হোসেন মোল্লা।

বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য জানান।

মেজর আব্দুল্লাহ আল মেহেদী আরো জানান, রোববার দুপুর ১২টার দিকে সড়কের ব্রাহ্মণখালী এলাকায় র‌্যাব-১ এর একটি অভিযানিক দল একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করে। আটকরা দীর্ঘদিন ধরে কৌশলে রাজধানীসহ নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে করেছিল। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status