ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়েতে রাজি না হওয়ায় যুবকের গোপনাঙ্গে ছুরিকাঘাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 8:41 PM

বিয়েতে রাজি না হওয়ায় যুবকের গোপনাঙ্গে ছুরিকাঘাত

বিয়েতে রাজি না হওয়ায় যুবকের গোপনাঙ্গে ছুরিকাঘাত

কুমিল্লার বরুড়া উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার পরিবার এক যুবকের পুরুষাঙ্গে ছুরি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পর উপজেলার গোয়ালী গ্রামে প্রেমিকার বাড়িতে এ ঘটনা ঘটে।


খবর পেয়ে যুবকের স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত যুবকের বাড়ি উপজেলার জলম গ্রামে। তিনি একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

রোববার (৮ মার্চ) দুপুরে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আহাদ জানান, দীর্ঘদিন ধরে ওই মেয়ের সঙ্গে প্রেম ছিল যুবকের। ঘটনার দিন মেয়ের পরিবার ফোন করে তাকে বাসায় ডেকে নিয়ে আসে। এরপর বিয়ের জন্য চাপ দেয়। সে সময় বিয়ে করতে রাজি না হলে মেয়ের পরিবার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status