ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অমিতাভ বচ্চন লিখলেন ‘জয় বাংলা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 4:34 PM

অমিতাভ বচ্চন লিখলেন ‘জয় বাংলা’

অমিতাভ বচ্চন লিখলেন ‘জয় বাংলা’

ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে সবসময় সরব থাকেন তিনি। সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেন সেখানে। নতুন নতুন ছবি শেয়ার করে নানান মন্তব্য লেখেন তিনি।

এবার ফেসবুকে অমিতাভ লিখলেন– জয় বাংলা। ছবি ও ক্যাপশনসহ পোস্টটি টুইটার আর ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।

তার শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ছেলে অভিষেক বচ্চন ও তিনি একই রকমের পোশাক পরেছেন। সাদা পাঞ্জাবি, পায়জামা, সঙ্গে লাল কটি। ছবিটি দিয়ে অভিষেক বচ্চনের বাবা অমিতাভ শুরুতেই লিখেছেন– ‘বড় মিয়া, বড় মিয়া, ছোট মিয়া সুবহান আল্লাহ!’

এর পর অমিতাভ তার ভক্তদের উদ্দেশে আরও লিখেছেন– ‘আপনার ছেলে যখন আপনার জুতা-কাপড় পরা শুরু করে, তখন সে আপনার বন্ধু হয়ে যায়।’

এর পর ছেলের উদ্দেশে অমিতাভ লিখেছেন– ‘তুমি কেমন আছ বন্ধু জয় বাংলা, জয় বব বিশ্বাস!’

আর এই বব বিশ্বাস আর কেউ নন, সম্প্রতি অভিষেককে বব বিশ্বাস বলে ডাকছেন অমিতাভ।

জানা গেছে, অভিষেকের নতুন ছবির নাম- বব বিশ্বাস। চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন অভিষেক। শাহরুখের মালিকানাধীন সংস্থা রেড চিলিজের প্রযোজনায় ‘বব বিশ্বাস’ ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ।

২০১২ সালের আলোচিত ছবি ‘কাহানি’-তে সিরিয়াল কিলার বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানে তার সংলাপ– ‘নমস্কার, আমি বব বিশ্বাস’ বেশ হিট হয়েছিল।

পরিচালক সুজয় ঘোষের সেই ছবিরই প্রিকুয়েল হতে যাচ্ছে এখন। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status