ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শীত শেষে স্বস্তির বৃষ্টি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 12:32 PM

শীত শেষে স্বস্তির বৃষ্টি

শীত শেষে স্বস্তির বৃষ্টি

উত্তর জনপদের রংপুরের বদরগঞ্জে শীত শেষে স্বস্তির বৃষ্টির দেখা মেলেছে। ফাল্গুন মাসের আজ শুক্রবার (৬ মার্চ) ভোর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। সকাল নাগাদ প্রকৃতিতে পড়তে থাকে ঝিরিঝিরি বৃষ্টি।

এতে কোনো কোনো ফসলের কিছুটা ক্ষতির আশঙ্কা থাকলেও বৃষ্টিতে সবুজ পাতায় জমে থাকা ধুলিকণার আস্তরণ ধুয়ে গেছে। সবুজ পাতাগুলোও যেন বেশ সতেজতা ফিরে পায়। বৃষ্টির দীর্ঘ বিরতির পর মনে হয় আবার প্রাণ ফিরে পেল প্রকৃতি। বিশেষ করে রাস্তা-ঘাটের ধুলো-বালিতে যেন পানি ছিটিয়ে দিয়েছে প্রকৃতি।

বদরগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র বলেন, এই সময়ে বৃষ্টি না হওয়াই ভালো। কারণ বোরো চাষের জমিতে পোকা মাড়কের উৎপাত বেড়ে যায়। এতে আমের মুকুলের ক্ষতির আশঙ্কাও থাকে। তবে ফাল্গুনের বৃষ্টিতে ভুট্রাক্ষেতের বেশ উপকার হবে বলে জানান তিনি।

আবহাওয়া অফিস সূত্র জানায়, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status