ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাত্র ১০ মিনিটে জুমার নামাজ শেষের তাগিদ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:40 AM

মাত্র ১০ মিনিটে জুমার নামাজ শেষের তাগিদ!

মাত্র ১০ মিনিটে জুমার নামাজ শেষের তাগিদ!

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সব দেশই। তবে এবার প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জুমার নামাজ সংক্ষিপ্ত করতে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দশ মিনিটের মধ্যেই এ নামাজ শেষ করার তাগিদ দেয়া হয়েছে।

আমিরাতে জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টস দেশটির ইমামদের জুমার নামাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জুমার নামাজের সময় পবিত্র কোরআনের মাত্র দুটি আয়াত তেলাওয়াত করতে হবে ইমামদের। নামাজে ১০ মিনিটের বেশি সময় নেয়া উচিত নয় বলেও উল্লেখ করা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত এ পদক্ষেপগুলো ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status