ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঋণের বোঝা বইতে না পেরে প্রাণ দিলেন বৃদ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:42 AM

ঋণের বোঝা বইতে না পেরে প্রাণ দিলেন বৃদ্ধ

ঋণের বোঝা বইতে না পেরে প্রাণ দিলেন বৃদ্ধ

হবিগঞ্জে ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন আকল মিয়া নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আকল মিয়া শহরতলীর পইল ভাঙ্গারমুখ গ্রামের আব্দুল করিমের ছেলে।

আকল মিয়ার ভাই আইয়ুব আলী জানান, তার ভাইয়ের এলাকায় প্রচুর পরিমাণ টাকা ঋণ রয়েছে। যে কারণে তিনি সবার অগোচরে সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, হাসপাতাল থেকে আকল মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। তবে সে কী কারণে আত্মহত্যা করেছেন এখনো কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status