ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসর ভেঙে দলে ফিরছেন ভিলিয়ার্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:44 AM

অবসর ভেঙে দলে ফিরছেন ভিলিয়ার্স

অবসর ভেঙে দলে ফিরছেন ভিলিয়ার্স

অবসর ভেঙে শিগগিরই দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাকে দলে নেয়ার প্রস্তুতি শুরু করেছে। আগামী ১ জুন থেকে মিস্টার ৩৬০ ডিগ্রির এই ব্যাটসম্যানকে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন দলটির কোচ মার্ক বাউচার।  

২০১৮ সালের ২৩ মার্চ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবিডি। তবে আইপিএলে খেলেছেন তিনি। গত বছর বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবি। সেই সময় তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর পর বিশ্বকাপে চূড়ান্ত খারাপ পারফর্ম করে দক্ষিণ আফ্রিকা। সেই সময় অনেক সমর্থক এবিকে দলে ফেরানোর দাবি তুলেছিলেন। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জেরে দক্ষিণ আফ্রিকা দলের কোচ ও ক্যাপ্টেন বদল হয়। নতুন কোচ বাউচার টি-২০ বিশ্বকাপের আগে এবিকে দলে ফেরাতে চান বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে বাউচার জানিয়েছেন, 'আইপিএলের পরই আমরা এবিকে দলে ফেরাতে উদ্যোগ নেব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। ১ জুন থেকে শ্রীলঙ্কা সফর শুরু। সেই সিরিজে আমরা বিশেষ কিছু ক্রিকেটারদের বেছে নেব।

কিছুদিন আগেই এবি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। বাউচার এবার স্পষ্ট করে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে এবিডিকে জুন মাসে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status