ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদক খাইয়ে অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:07 PM

মাদক খাইয়ে অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা

মাদক খাইয়ে অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা

রেশমি দেশাই। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। ওই সময় অডিশনের দিন তার শ্লীলতাহানির চেষ্টা করা হয় তার। বিগ বসের ঘর থেকে বেরিয়ে এবার কাস্টিং কাউচ নিয়ে সরব হলেন জনপ্রিয় এই তারকা।

সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে রেশমি বলেন, অভিনয় জগতে আসার পর তিনি যখন প্রথম অডিশন দিতে যান, সেই সময় সুরজ নামে এক ব্যক্তি তার বাড়িতে হাজির হওয়ার কথা বলেন রেশমিকে। সুরজের বাড়িতে হাজির হয়ে ওইদিন রেশমি যেমন কোনো ক্যামেরা দেখতে পাননি, তেমনি অন্য কেউ হাজির ছিলেন না। সুরজের বাড়িতে কেউ নেই কেন বলে ওইদিন বার বার প্রশ্ন করতে শুরু করেন রেশমি। কিন্তু রেশমির প্রশ্নের কোনো উত্তর দেননি সুরজ।

এরপরই রেশমির পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করেন সুরজ। রেশমি ওই পানীয় না খেতে চাইলে, তাকে জোর করা শুরু করেন সুরজ। এরপরই ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।

কোনোক্রমে সেদিন সুরজের বাড়ি থেকে বেরিয়ে নিজেকে রক্ষা করেন রেশমি। ওই ঘটনার পরদিন সুরজের বাড়িতে গিয়ে সোজা তাকে থাপ্পড় কষান রেশমির মা। ক্যারিয়ারের এত বছর পর এবার জীবনের গোপন কথা প্রকাশ্যে আনলেন রেশমি দেশাই।

প্রসঙ্গত, উতরণ-এর শ্যুটিং-এর পর সহ-অভিনেতা নান্দিশ সান্ধুকে বিয়ে করেন রেশমি দেশাই। বিয়ের কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদের মামলা দায়ের করেন নান্দিশ-রেশমি।

নান্দিশের সঙ্গে বিচ্ছেদের পর বিগ বসের ঘরে হাজির হন রেশমি। সেখানে বসের ঘরের প্রতিযোগী অর্থাৎ উঠতি মডেল আরহান খানের সঙ্গে রেশমি সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও আরহানের সঙ্গে বর্তমানে রেশমির আর কোনো সম্পর্ক নেই। বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যের অভিযোগ, রেশমির নাম ও যশ ব্যবহার করে আরহান নিজের আখের গোছাতে চাইছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status