ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
একইসঙ্গে ৫০০ ও দশ হাজারের সামনে পোলার্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:08 PM

একইসঙ্গে ৫০০ ও দশ হাজারের সামনে পোলার্ড

একইসঙ্গে ৫০০ ও দশ হাজারের সামনে পোলার্ড

বুধবার শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের আগে অসাধারণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন উইন্ডিজ দলপতি কিয়েরন পোলার্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ টি-টোয়েন্টি ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন এই ক্যারিবীয় তারকা। এছাড়া ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ব্যাট হাতে ১০,০০০ রান থেকে সামান্য দূরে আছেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে এছাড়াও অসাধারণ কিছু রেকর্ড আছে পোলার্ডের। একনজরে দেখে নেয়া যাক এই ক্যারিবীয় দানবের সেসব তথ্যাবলী:

১- একমাত্র খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০০+ রান ও ২৫০+ উইকেট
২- সবচেয়ে বেশি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন (২৩টি)

যেসকল দলের হয়ে খেলেছেন পোলার্ড

যেসকল দলের হয়ে খেলেছেন পোলার্ড
৩- টি-টোয়েন্টি ফরম্যাটে সবমিলিয়ে ১৭টা ভিন্ন দলের হয়ে খেলেছেন
৪- এই ফরম্যাটে ছয় দলের হয়ে মোট ১৩বার শিরোপা জিতেছেন
৫- মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি ১৭০ ম্যাচ খেলেছেন।

এছাড়া ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পোলার্ড। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৯৯ ম্যাচে ৯৯৬৬ রান করেছেন পোলার্ড। আর ৩৪ রান করলেই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্পর্শ করবেন ১০,০০০ রানের মাইলফলক।

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ ম্যাচ ছোঁয়ার অপেক্ষায় পোলার্ড

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ ম্যাচ ছোঁয়ার অপেক্ষায় পোলার্ড
তার আগে এই কীর্তি রয়েছে আরেক উইন্ডিজ তারকা ক্রিস গেইলের। ৪০৪ টি-টোয়েন্টি ম্যাচে ১৩২৯৬ রান করেছেন এই ব্যাটিং দানব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status