ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে নতুন করে করোনা আক্রান্ত দু’জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 4:11 PM

ভারতে নতুন করে করোনা আক্রান্ত দু’জন

ভারতে নতুন করে করোনা আক্রান্ত দু’জন

ভারতে এবার করোনাভাইরাস আতঙ্ক। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দু'জন। তাদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা ও অন্যজন তেলেঙ্গানার। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুই আক্রান্তের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, একজন ইতালি থেকে ফিরেছেন ও অন্যজন দুবাই থেকে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

এই নিয়ে ভারতে মোট পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হলেন। তিনজনকে আগেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দু'জনের অবস্থাই স্থিতিশীল। তাদের ওপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকেরা।

করোনাভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চীনে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে বল সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

চীনে যে কয়জন মারা গেছেন তাদের ৯০ শতাংশই হুবেই প্রদেশের লোক। গত ডিসেম্বরে এই প্রদেশ থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১ জনে। ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।  

ইরানে অর্ধশতাধিক এবং ইতালিতে ৩০ এরও বেশিসহ অন্যান্য ১০ টি দেশে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী প্রায় ৯০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। চীনের বাইরে এখন এই ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন ৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ২০ জনের।

বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ ঠেকাতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রান্সে গণজমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status