ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক স্ত্রী মর্মাহত, ক্ষুদ্ধ চার ছেলেমেয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 4:07 PM

সাবেক স্ত্রী মর্মাহত, ক্ষুদ্ধ চার ছেলেমেয়ে

সাবেক স্ত্রী মর্মাহত, ক্ষুদ্ধ চার ছেলেমেয়ে

সাবেক স্ত্রী মর্মাহত, ক্ষুদ্ধ চার ছেলেমেয়ে

সাবেক স্ত্রী মর্মাহত, ক্ষুদ্ধ চার ছেলেমেয়ে

বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অনাগত সন্তান ও বিয়ে করার খবর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর দ্বিতীয় সাবেক স্ত্রী ম্যারিনা হুইলার ও তাদের চার সন্তান।  ক্যারি সিমন্ডসের সাথে জনসনের বিয়ে ও তাদের  সন্তানের খবর পাওয়ার পর ভেঙ্গে পরেছেন ম্যারিনা। আর নিজেদের বাবার এমন সিদ্ধান্তে অগ্নিমূর্তি ধারণ করেছে জনসনের চার সন্তান।


২০১৮ সালে সিমন্ডসের সাথে জনসনের মেলামেশার গুঞ্জন শোনার পর আলাদা হয়ে যান জনসন ও ম্যারিনা। সম্প্রতি ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন ম্যারিনা। এর মধ্যে এমন সংবাদ তার জন্য যোগ করেছে বাড়তি চিন্তা। সবকিছু মিলিয়ে খুব কঠিন সময় পার করছেন ম্যারিনা, এমনটাই জানিয়েছেন তার বন্ধু মহল।  সেই সাথে বাবার এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ জনসনের চার সন্তান। জনসনের  বড় সন্তান ২৬ বছর বয়সী লারা তার বাবা জনসনকে স্বার্থপর বলে কটুক্তি করেছেন। তবে আবারো বাবা হওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


ম্যারিনা হুইলারের সাথে ডিভোর্সের ১১ দিনের মাথায় বিয়ে ও অনাগত সন্তানের কথা জানিয়েছেন জনসন। ২৭ বছরের সংসার জীবনে চার সন্তান রয়েছে জনসন ও ম্যারিনার।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status