|
নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে পরিচিতি আরও গভীর হবে বলে আয়োজকরা আশা করছেন। আজকে অভিনয় ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা উপজেলা শিল্পকলা একাডেমি ও দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রভাষক তোবারক হোসেন খোকন, লিপি দেবনাথ, তিথি সাহা, প্রধান শিক্ষক এমদাদ হোসেন চৌধুরী, হীরেন দাস, খাদিজা আক্তার পাপড়ী, সহ: শিক্ষক বিশ্বজিৎ সাহা, রক্তিম সরকার, মো. রফিকুল ইসলাম, শাহীন বেগ সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংগীতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
