ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেল হঠাৎ বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 September, 2026, 8:05 PM

মেট্রোরেল হঠাৎ বন্ধ

মেট্রোরেল হঠাৎ বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে উড়ে এসে কাপড় আটকে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী রুটে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

নজরুল ইসলাম জানান, কাপড়টি লাইন থেকে সরানোর পর লাইনের মেকানিক্যাল বিষয়গুলো চেক করা হয়। পরে বিকাল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল; উভয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status