কেরানি কৃষক মাঝিসহ মার্কিন প্রেসিডেন্টদের প্রথম জীবনের আরো যেসব পেশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 4:14 PM
কেরানি কৃষক মাঝিসহ মার্কিন প্রেসিডেন্টদের প্রথম জীবনের আরো যেসব পেশা
সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। আবার স্থলভূমির আয়তন ও জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহুসংস্কৃতিবাদী দেশ। বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার আগে অনেকজন এ দেশ পরিচালনা করেছেন।
জানেন কি? মার্কিন এসব প্রেসিডেন্টরা জীবনে প্রথম কে কোন পেশায় ছিলেন। দেশকে নেতৃত্ব দেয়ার আগেও তারা তাদের ক্যারিয়ারে অন্য কাজের খোঁজ করেছেন। অর্জন করেছেন নানা অভিজ্ঞতা। তারা জন্ম থেকে কেউ প্রেসিডেন্ট হননি। আর দশ জন সাধারণ মানুষের মতোই ছিল তাদের জীবনযাত্রা।
তাদের অনেকেই প্রথম জীবনে কেউ করেছেন ভূমি জরিপের কাজ। আবার কেউ আইসক্রিম বিক্রেতা থেকে শিক্ষকতা। কেউবা আবার ছিলেন দর্জি, কৃষক। কেউ ছিলেন আইনজীবী।
চলুন তবে আজ জেনে নিই বাঘা বাঘা এসব মার্কিন প্রেসিডেন্টরা ক্যারিয়ারের শুরুতে কে কোন পেশায় ছিলেন।
জর্জ ওয়াশিংটন
জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। তিনিই একমাত্র ব্যক্তি যিনি শতভাগ ইলেকটোরাল ভোট পেয়ে দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে তার অবদান ভুলবার নয়। যুদ্ধে কন্টিনেন্টাল আর্মি কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুধু যুক্তরাষ্ট্রেই নয় তার দক্ষ নেতৃত্বের জন্য সারা বিশ্বে তিনি ছিলেন প্রশংসিত। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রেসিডেন্ট এর মধ্যে তিনি অন্যতম। তাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর তাকে পরিবারের হাল ধরতে হয়েছিল। অভাব অনটন আর দায়িত্বের কারণে বেশি দূর পড়ালেখা করতে পারেননি তিনি। প্রথম জীবনে তিনি ভূমি সমীক্ষার কাজ করেছেন। এছাড়াও তিনি একসময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সেখানে কাজের দক্ষতা আর পটুতায় তিনি ভার্জিনিয়ার সেনাবাহিনীরও প্রধান হয়েছিলেন।
জন অ্যাডামস
জন অ্যাডামস আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হিসেবে তার সময় বিরোধী আন্দোলনের চলছিল। অ্যাডামস একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৭৭০ থেকে ১৭৭৪ সাল পর্যন্ত অ্যাডামস ম্যাসাচুসেটস আইন পরিষদে কাজ করেন। তারপর মহাদেশীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। এছাড়াও অ্যাডামস আইন কলেজে শিক্ষকতাও করেছেন কিছু দিন।
থমাস জেফারসন
থমাস জেফারসন ভার্জিনিয়াতে বড় হয়ে ওঠেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি তার পিতা মাতাকে হারান। এরপর তার বাবার বন্ধু উইলিয়াম রান্ডলফের অনাথ শিশুদের সঙ্গে বড় হতে থাকেন। তিনি নয় থেকে ১৪ বছর বয়স পর্যন্ত উইলিয়াম ডগলাস নামক একটি পাদরীবর্গের কাছ থেকে শিক্ষা লাভ করেন। যার কাছ থেকে তিনি গ্রিক, ল্যাটিন এবং ফরাসি শিখেছিলেন। তিনি প্রথম আমেরিকান আইন অধ্যাপক জর্জ ওয়াইটের সঙ্গে আইনে অধ্যয়ন করেছেন। ১৭৬৭ সালে তিনি বারে ভর্তি হন। এরপর একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।
জেমস ম্যাডিসন
জেমস ম্যাডিসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি। তিনি ১৮০৯ থেকে ১৮১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও বিল অব রাইটস প্রণয়ন ও উন্নয়নে তার ভূমিকার জন্য তাকে ‘সংবিধানের জনক’ বলে অভিহিত করা হয়। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন সেনাবাহিনীতে। সেখানে তিনি কর্নেল নিযুক্ত হন। তবে তিনি একসময় তার রাজনীতির প্রতি আগ্রহ রয়েছে তা বুঝতে পারলেন। তারপর তিনি সেনাবাহিনী থেকে সরে আসেন এবং রাজনীতিতে যুক্ত হন।
জেমস মনরো
জেমস মনরো মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি। তিনি ১৮১৭ থেকে ১৮২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। মনরো মার্কিন যুক্তরাষ্ট্রের স্থপতিদের মধ্যে এবং ভার্জিনিয়া রাজবংশ ও রিপাবলিকান প্রজন্মের শেষ রাষ্ট্রপতি ছিলেন। ১৭৮০ থেকে ১৭৮৩ সাল পর্যন্ত থমাস জেফারসনের অধীনে আইন বিষয়ে পড়াশুনার পর তিনি মহাদেশীয় কংগ্রেসের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। জেমস মনরো ১৯৫৭ সালের ২৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়েস্টমোরল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহণ করেন। মনরো প্রথম জীবনে কাঠমিস্ত্রির কাজ করেছেন। পাশাপাশি তার একটি বাগান ছিল। বাগানটি মূলত তিনি তার বাবার মৃত্যুর পর মালিকানা পেয়েছিলেন। সঙ্গে অনেক দাসও পেয়েছিলেন। এখান থেকে উপার্জিন অর্থ দিয়েই তার সংসার চলত।
জন কুইন্সি অ্যাডামস
একটি সফল ক্যারিয়ারের পথ সুগম করার জন্য প্রেসিডেন্টের শিক্ষানবিশ হওয়ার মতো সৌভাগ্যের আর কিছুই নেই। জন কুইন্সি অ্যাডামস ছিলেন আমেরিকার দ্বিতীয় রাষ্ট্রপতি জন অ্যাডামসের ছেলে। তিনি তার শৈশবে তার বাবার কাছে শিক্ষানবিশ হিসেবে অনেক কিছুই শিখেছেন। তিনি পরবর্তিতে দেশ পরিচালনার ভার নিলেও প্রথম জীবনে কি ছিলেন? প্রথম জীবনে জন কুইন্সি অ্যাডামস ছিলেন একজন আইনজীবী। এছাড়াও তিনি কূটনীতিক ফ্রান্সিস ডানার সেক্রেটারি এবং অনুবাদক হিসাবেও কিশোর বয়সে রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছিলেন। ডিপ্লোম্যাট এবং একজন রাজনীতিবিদ হিসেবেও তার বেশ খ্যাতি ছিল। জন কুইন্সি তার কর্মজীবনে কিছুদিন শিক্ষকতাও করেছেন।
অ্যান্ড্রু জ্যাকসন
অ্যান্ড্রু জনসন তার কর্মজীবন শুরু করেছিলেন একজন দর্জি হিসেবে। এছাড়াও তিনি ছোটবেলায় পরিবারের ভরণপোষণের জন্য ধোপার কাজ করতেন। সে সময়ে এই পেশাকে হেয় করে দেখা হতো। কারণ তাকে অন্যের বাড়িতে গিয়ে নোংরা পোশাক সংগ্রহ করতে হত। অ্যান্ড্রু জনসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি। তিনি ১৮৬৫ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। আব্রাহাম লিংকন আততায়ীর হাতে মারা যাওয়ার সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি।
ইউলিসেস এস গ্রান্ট
স্বভাবে শান্ত হওয়ায় সহপাঠীদের কাছ থেকে বোকা আখ্যা পেয়েছিলেন। তবে তিনি একেবারেই তেমন ছিলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি ইউলিসেস এস গ্রান্ট প্রথম জীবনে একটি ঘোড়ার খামারে কাজ করতেন।
জেমস গারফিল্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড জীবন খুব কষ্টে কেটেছে। তিনি ছোটবেলা থেকেই দারিদ্র্য আর অভাবের মধ্যেই কাটিয়েছেন। এ রাষ্ট্রপতি তার কর্মজীবনে নৌকা চালিয়েছেন। জানেন কি? জেমস গারফিল্ড ছিলেন প্রথম বাহাতি রাষ্ট্রপতি।
উইলিয়াম ম্যাককিনলে
উইলিয়াম ম্যাককিনলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি। তিনি ১৯০১ সালে আততায়ীর গুলিতে নিহত হন। তিনি খুব সাধারণ পরিবারের সন্তান ছিলেন। অর্থোপার্জনের জন্য তিনি একটি পোস্ট-অফিসের কেরানীর কাজ করতেন। এছাড়াও তিনি শিক্ষকতাও করেছেন।
উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট
মার্কিন এই রাষ্ট্রপতি প্রথম জীবনে ছিলেন একজন রিপোর্টার। তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং যুদ্ধের সময় রাষ্ট্রপতি গ্রান্টের অধীনে সেক্রেটারি ছিলেন।
ওয়ারেন হার্ডিং
মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রপতি তার কর্মজীবনে সাংবাদিকতা করতেন। এমনকি তিনি একটি পত্রিকার সম্পাদক হয়েছিলেন।
হারবার্ট হুভার
মার্কিন এ রাষ্ট্রপতি খুব কম বয়সেই তার বাবা মাকে হারান। এরপর তাকে নিজের জন্য উপার্জন করতে হত। এজন্য তিনি একসময় লন্ড্রিতে কাজ করতেন। এছাড়াও তিনি একটি স্কুলের নিবন্ধন অফিসেও কাজ করেছেন।
হ্যারি ট্রুম্যান
হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে পারমাণবিক বোমা ফেলে দেয়ার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি তার পরিবারের ফার্মে কৃষিকাজ করেই বড় হয়েছেন। এছাড়াও তিনি দু’টি ব্যাঙ্কের একজন বুককিপার এবং কেরানীও ছিলেন।
ডুইট আইজেনহওয়ার
ডুইট আইজেনহওয়ার দরিদ্র্য পরিবারে বড় হয়েছেন এ মার্কিন রাষ্ট্রপতি। তিনি সাত ভাইয়ের একজন ছিলেন। পরিবারের আর্থিক অভাব দূর করতে খুব অল্প বয়স থেকেই শাকসবজি বিক্রি শুরু করেছিলেন। এছাড়াও শ্মশানে কাজ করেছেন, দুগ্ধজাত পণ্য তৈরি ও বিক্রয় করতেন।