ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘সালমান শাহ নিজেই তুলেছিলেন ছবিটি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 11:31 AM

‘সালমান শাহ নিজেই তুলেছিলেন ছবিটি’

‘সালমান শাহ নিজেই তুলেছিলেন ছবিটি’

ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তায় আকাশছোঁয়া অভিনেতা ছিলেন সালমান শাহ। ক্যারিয়ারে সাফল্যের যখন মধ্যগনণে ছিলেন তখনই জীবনের আলো নিভে যায় এ অভিনেতার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এরপরেই তার মৃত্যু নিয়ে রহস্যডানা মেলা শুরু করে। অবশেষে সেই রহস্যের ডানা মেলায় ইতি টানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যুরোর মহাপরিচালক বনজ কুমার মজুমদার বলেন, চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ আর স্ত্রী সামিরা হকের কারণে মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নেন।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। অনেকেই ধারণা করছেন, ছবিটিতে ডনের সঙ্গে সামিরাকে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে সামিরার বক্তব্য জানার চেষ্টা করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে মুখ খুলেছেন সামিরার স্বামী মোস্তাক ওয়াইজ।এ প্রসঙ্গে তিনি বলেন, সামিরা আমাকে বলেছে এ ছবির পেছনের কাহিনি।

এটা ‘আশা ভালোবাসা’ সিনেমা’র শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে সামিরা নয়। ছবিটির মেয়ে নায়িকা সাবরিনা। ‘আশা ভালোবাসা’র মূল নায়িকা ছিলেন শাবনাজ আর নায়ক ছিলেন সালমান শাহ। সাবরিনা ছিল সেই ছবির পার্শ্বনায়িকা। ডনের সঙ্গে দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ।

এই ছবি নিয়ে বিভিন্ন সময় সালমান শাহ দুষ্টুমি করেছে ডনের সঙ্গে। এছাড়া আরো একটি ছবি রয়েছে সেখানে সামিরা ম্যাগাজিন দেখছিলো, সালমান ছবি তুলছিলো। তখন ডন হাত বাড়িয়ে দেয় ছবি তোলার জন্য। সে সময়ে ডনের সঙ্গে সামিরার একটি ছবি আছে। এছাড়া ডনের সঙ্গে সামিরার যে ছবিগুলো আপনারা দেখছেন বা দেখেন সব ফটোশপের কারসাজি। সেগুলো ফটোশপের সাহায্য নিয়ে করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status