ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বাজারে আগুন, পুড়ল ১২ দোকান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 11:35 AM

গাজীপুরে বাজারে আগুন, পুড়ল ১২ দোকান

গাজীপুরে বাজারে আগুন, পুড়ল ১২ দোকান

গাজীপুরের কালিয়াকৈরে একটি বাজারে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার রাতে ওই উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, রাত সাড়ে তিনটায় সফিপুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরো ১১টি মুদি, হার্ডওয়্যার, চালের দোকান লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ইপিজেডের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত নিয়ন্ত্রণে না আনলে বাজারের আরো দোকান পুড়ে যেত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status