ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
খুলনায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 11:36 AM

খুলনায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

খুলনায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

খুলনার কয়রায় অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।  চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আজ সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।  এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাগালিয়া ইউনিয়নে রোববার বিকেলে প্রতিপক্ষরা রাসেলকে পিটিয়ে আহত করে।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

কয়রা থানা পুলিশের ওসি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়।  এই ঘটনায় মামলা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status