|
সুন্দরবনে নৌকাডুবি
গাছের পাতা খেয়ে ৭ দিন কাটিয়েছে তিনজন, এখনো নিখোঁজ ১
নতুন সময় প্রতিবেদক
|
![]() গাছের পাতা খেয়ে ৭ দিন কাটিয়েছে তিনজন, এখনো নিখোঁজ ১ তবে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ চার মৌয়ালের মধ্যে আকবর মোল্লাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বাকি তিনজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন- সোরা গ্রামের ওহিদ মোল্যার ছেলে অলিয়ার রহমান, আইয়ুব গাজীর ছেলে ইকরামুল কবির ও আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল গাজী। কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ ও হলদিবুনিয়া টহাল ফাঁড়ির ওসি আনোয়ার হোসেন জানান, সাত দিন পর টানা অভিযান চালিয়ে চার মৌয়ালের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মহাসিন মোল্লার ছেলে আকবর মোল্লাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে উদ্ধার হওয়া মৌয়ালরা মুঠোফোনে জানান, দীর্ঘ সাত দিন ধরে সুন্দরবনের কেওড়া গাছের কচি পাতা ও হেতালী খেজুরের মাথা খেয়ে তারা সুন্দরবনে দিন কাটিয়েছেন। পরে বনবিভাগের লোকজন তাদের উদ্ধার করে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনকর্মীরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে আট মৌয়ালের মধ্যে মোট ৭ মৌয়ালকে উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ এক মৌয়ালকে উদ্ধারে এখনো অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেন। প্রসঙ্গত গত ৮ এপ্রিল বিকেলে আটজন মৌয়াল ঝড়ের কবলে পড়েন। সেখান থেকে চারজন নিখোঁজ হন। এরপর বুধবার পর্যন্ত সাতজনকে উদ্ধারের তথ্য জানায় বনবিভাগ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার
রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট
রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী
