|
শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রবিবার (২৮ জুন) সকালে শেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের সার্বিক সফলতা কামনা করে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদেরকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের মাবাবাকে আহবান জানান। জেলা প্রশাসক সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কর্মসূচির সফল বাস্তবায়নে শেরপুরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার
বাঘাইছড়িতে ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
ভাঙনের মুখে আশাশুনির কুড়িকাহুনিয়ার কপোতক্ষ নদীর বেড়িবাঁধ, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই
