ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সামাজিক মাধ্যম থেকে সখ্যতা, প্রতারণার ফাঁদে নারীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 11:30 AM

সামাজিক মাধ্যম থেকে সখ্যতা, প্রতারণার ফাঁদে নারীরা

সামাজিক মাধ্যম থেকে সখ্যতা, প্রতারণার ফাঁদে নারীরা

বিদেশি উপহার সামগ্রী দেয়ার নামে নারীদের প্রতারিত করছে একটি চক্র। ঢাকা কাস্টমস থেকে উপহার সামগ্রী ছাড় করার নামে নারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। তবে প্রতারিত বেশিরভাগ নারীই লোকলজ্জার ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করছেন না।

বিশেষ করে নাইজেরিয়া ও আফ্রিকার নাগরিকরা এ প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি নাইজেরিয়ার নাগরিকসহ এ প্রতারক চক্রের বেশ কয়েকজন সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপহার সামগ্রী ছাড় করার ফাঁদ পেতে জসুয়া নামে এক নাইজেরিয়ার নাগরিককে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা খাতুন তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত এসপি মো. আলমগীর হোসেন জানান, প্রতারক চক্রটি প্রথমে সামাজিক মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বিদেশ থেকে পাঠানো দামি উপহার সামগ্রী ঢাকার বিমানবন্দর কাস্টমস থেকে ছাড় করার কথা বলে সহজ-সরল বিভিন্ন নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় চক্রটি।

দীর্ঘদিন প্রতারণা করে আসা এ চক্রের সদস্য নাইজেরিয়ার নাগরিক গ্রেফতার জসুয়া সম্প্রতি সামাজিক মাধ্যমে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মালতীনগর গ্রামের রহিমা খাতুনের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এ সময় তাকে দামি মোবাইল ফোনসহ বিভিন্ন উপহার সামগ্রী দেয়ার কথা বলে একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে ৫০ হাজার টাকা পাঠানোর প্রস্তাব দেয় জসুয়া। তার কথা মতো ওই অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পাঠান রহিমা খাতুন।

কিছুদিন পর রহিমা খাতুন উপহার সামগ্রী সম্পর্কে জানতে চাইলে জসুয়া তাকে জানায়, বিমানবন্দর ঢাকা কাস্টমস হাউস থেকে উপহার সামগ্রী ছাড় করতে কিছু সমস্যা হচ্ছে। আরো কিছু টাকা লাগবে। এ কথায় সন্দেহ হওয়ায় রহিমা বিমানবন্দরে জসুয়ার সঙ্গে সরাসরি দেখা করে টাকা দেয়ার কথা বলেন। এ প্রস্তাবে রাজি হয় জসুয়া। বিষয়টি তখন বিমানবন্দর এপিবিএন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। পরে ২১ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জসুয়াকে গ্রেফতার করা হয়। এখন সে কারাগারে রয়েছে।

বিদেশিদের সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশে এসে ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হলেও অবস্থান করে এ ধরনের প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষত নারীদের সঙ্গে সখ্য গড়ে তোলার পর বিদেশি উপহার সামগ্রীর টোপ ফেলে তাদের প্রলুব্ধ করা হচ্ছে। মফস্বলের অনেক নারীই তাদের কথায় বিশ্বাস করে উপহার সামগ্রী পেতে মোটা অঙ্কের টাকা দিয়ে থাকেন। এই প্রতারক চক্রে জড়িত অন্যান্য সদস্যকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status