ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মাঠে থেকেই মেসির হার দেখলেন রোনালদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 11:13 AM

মাঠে থেকেই মেসির হার দেখলেন রোনালদো

মাঠে থেকেই মেসির হার দেখলেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একটানা ৯ বছর মুগ্ধতা ছড়িয়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ২০১৮ সালে। দীর্ঘদিন পর গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছিলেন সিআর সেভেন। তার উপস্থিতিতে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে খেলোয়াড় হিসেবে নয়, দর্শক হিসেবে মেসিদের হার উপভোগ করেন রোনালদো।

কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই ইতালি থেকে স্পেনে চলে আসেন রোনালদো। ফলে অনেকটা সহজেই সমর্থক ও গণমাধ্যমকে এড়িয়ে পৌঁছে যান বার্নাব্যুর ভিআইপি গ্যালারিতে। তবে ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরায় ঠিকই ধরা পড়েন জুভেন্টাস ফরোয়ার্ড।

দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়ালের হয়ে ৭১তম মিনিটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই সময় গ্যালারিতে বসে উল্লাস করতে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সার কফিনে অতিরিক্ত সময়ে শেষ পেরেক ঠুকে দিয়ে দ্বিতীয় গোলটি তুলে নেন মারিয়ানো ডিয়াজ। এর মাধ্যমে স্টেডিয়ামে থাকা প্রায় ৮০ হাজার দর্শকের সঙ্গে মেসির পরাজয়ের সাক্ষী হলেন রোনালদো নিজেও।

একসময় লা লিগা মানেই ছিল মেসি-রোনালদোর দ্বৈরথ। বর্তমান ফুটবল বিশ্বে সেরা দুই ফুটবলারের নাম আসলে নিশ্চিতভাবে উঠে আসবে তাদের নাম। ভক্তদের কারো মতে সময়ের সেরা ফুটবলার মেসি, অনেকেই মনে করেন রোনালদোই শ্রেষ্ঠ। অবশ্য বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দিয়েছেন দুই তারকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status