ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোনো অন্তরঙ্গ দৃশ্য আর করবেন না এই নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 5:06 PM

কোনো অন্তরঙ্গ দৃশ্য আর করবেন না এই নায়িকা

কোনো অন্তরঙ্গ দৃশ্য আর করবেন না এই নায়িকা

ভারতীয় গায়িকা-অভিনেত্রী আন্দ্রেয়া জেরেমিয়া। তামিল, মালায়ালাম সিনেমায় বেশি অভিনয় করেন। তবে তেলেগু সিনেমাতেও তাকে দেখা গেছে।

২০১৮ সালে ধানুশ অভিনীত বড়া চেন্নাই সিনেমায় অভিনয় করেন জেরেমিয়া। সিনেমায় কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। এ নিয়ে এখনো অনুশচনায় ভুগছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আন্দ্রেয়া জেরেমিয়া জানান, বড়া চেন্নাই সিনেমাটি তার ক্যারিয়ারে বেশ বড়সরো প্রভাব ফেলেছে। কারণ এর’পর তার কাছে একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। আর শয্যাদৃশ্যে অভিনয় করতে করতে তিনি ক্লান্ত। এজন্য বড়া চেন্নাই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন তিনি।

এই অভিনেত্রী আরো জানান, যদি সিনেমা ও তার চরিত্র ভালো হয় তবে পারিশ্রমিক কমাতেও রাজি তিনি। তবে কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকলে তা করবেন না।

আন্দ্রেয়া জেরেমিয়া অভিনীত পরবর্তী সিনেমা মাস্টার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন থালাপতি বিজয় ও বিজয় সেতুপাতি। এছাড়া আছেন মালবিকা মোহানান। পাশাপাশি কা, বাতাম, মালিগাই এবং আরানমানাই থ্রি সিনেমায় দেখা যাবে জেরেমিয়াকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status