ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
খসে পড়ল বিদ্যালয়ের ছাদের পলেস্তারা, শিক্ষার্থী আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 February, 2020, 5:12 PM

খসে পড়ল বিদ্যালয়ের ছাদের পলেস্তারা, শিক্ষার্থী আহত

খসে পড়ল বিদ্যালয়ের ছাদের পলেস্তারা, শিক্ষার্থী আহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার দাঁড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত নূরজাহান আক্তার ভানী ইউপির দাঁড়িয়াপুর এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ক্লাস চলার সময় ছাদের পলেস্তারা খসে নূরজাহানের মাথায় পড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে মাধাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এর আগেও পলেস্তারা খসে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। ভবনের অবস্থা খুবই খারাপ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ারুল ইসলাম বলেন, শিগগিরই ওই বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। এত দিন ঝুঁকিপূর্ণ একতলা সেমিপাকা ভবনে শিক্ষা কার্যক্রম চলছিল। ভবন নির্মাণে নিম্নমানের কাজ হওয়ায় বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status