ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এবার চীনা নারী রংপুর মেডিকেল ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 2:12 PM

এবার চীনা নারী রংপুর মেডিকেল ভর্তি

এবার চীনা নারী রংপুর মেডিকেল ভর্তি

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন জিংজং (২৯) নামে এক চীনা নাগরিক। গত ৪ ফেব্রুয়ারি তিনি চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চাইনিজ কোম্পানিতে কর্মরত।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, চীনা নাগরিক ওই নারী গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়লে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি করান। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। সেখান থেকে লোকজন এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন।

এর আগে অসুস্থ হয়ে পড়ায় চীন ফেরত শিক্ষার্থী তাশদীদ হোসেন ও তৌকির ইসলাম সুস্থ করে ছাড়পত্র দেয়া হয়। আর উন্নত চিকিৎসার জন্য আল আমিনকে স্থানান্তরিত করা হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status