ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মহামারী করোনাভাইরাস: চীনে ওষুধ নিয়ে সংঘর্ষ, শিশুকে ছুরিকাঘাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 2:01 PM

মহামারী করোনাভাইরাস: চীনে ওষুধ নিয়ে সংঘর্ষ, শিশুকে ছুরিকাঘাত

মহামারী করোনাভাইরাস: চীনে ওষুধ নিয়ে সংঘর্ষ, শিশুকে ছুরিকাঘাত

মহামারী করোনাভাইরাসে আজ রবিবার পর্যন্ত ১৬৬৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৯ হাজারের বেশি মানুষ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিকভাবেই দেশটিতে করোনাভাইরাস প্রতিরোধে ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। আর এমন পরিস্থিতির মধ্যেই করোনাভাইরাস প্রতিষেধক নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটলো চীনে। এই সময় ৭১ বছর বয়সী এক বৃদ্ধা ও নয় বছরের এক কন্যা শিশু ছুরিকাঘাতে আহত হয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুর বায়োয়িংয়ে একটি সুপার মার্কেটে করোনা ভাইরাসে ওষুধ নেয়ার সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওষুধ কম থাকার কারণে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। এসময় ঝু নামের নয় বছরের এক কন্যা শিশু ছুরিকাঘাতে আহত হয়েছেন। এই ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে আটক করেছে পুলিশ। এদিকে আহত ঝু'কে হাসপাতালে ভর্তি করা হয়েছ। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status