ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সানি লিওনের চামড়ার ব্যবসা না করার আহ্বান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 1:34 PM

সানি লিওনের চামড়ার ব্যবসা না করার আহ্বান

সানি লিওনের চামড়ার ব্যবসা না করার আহ্বান

বলিউড অভিনেত্রী সানি লিওন। প্রাণীদের প্রতি তার ভালোবাসার বিষয়টি অনেক আগে থেকেই প্রকাশ করে আসছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে ভেগান ক্যাম্পেইন শুরু করেছেন সানি। এতে তিনি সবাইকে প্রাণীর চামড়ার ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন।


ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) সংস্থার সঙ্গে মিলে একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে, এই অভিনেত্রীর পিঠের চামড়া তুলে নেয়া হচ্ছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, প্রতি বছর চামড়া শিল্পের চাহিদা মেটাতে কোটি কোটি গরু, মহিষসহ অন্য প্রাণী হত্যা করে এগুলোর চামড়া নানা কাজে ব্যবহার করা হয়।

সানি লিওন বলেন, অনেক সুন্দর সুন্দর ভেগান জুতা, ব্যাগ এবং জ্যাকেট পাওয়া যায়, যা সবার পছন্দ হবে। পরিবেশের ক্ষতি করে প্রাণীদের চামড়া পরার কোনো কারণ নেই। এক বন্ধুর কাছে চামড়া শিল্পের নানা ভয়ঙ্কর তথ্য জেনে প্রাণীদের বাঁচিয়ে চামড়াজাত পণ্য পৃথিবী থেকে দূর করার শপথ নিয়েছি। আমার সঙ্গে যোগ দেয়ার জন্য ভক্তদের আহ্বান করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status